
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে।
বুধবার ২৬ আগস্ট ও ১২ই রবিউল আউয়াল দুপুরে এ উপলক্ষে উক্ত কলেজ কতৃপক্ষের আয়োজনে কলেজ শিক্ষক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন প্রামানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কলেজের সিনিয়র সহকারী প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, আব্দুর রউফ, খণ্ডকালীন প্রভাষক মোঃ আনিসুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সহকারী প্রভাষক মোঃ সাইফুজ্জামান পাভেল। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে রাসুল (সাঃ) এর শানে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।