বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View


‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।
‎খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় জেলার বিভিন্ন উপজেলার ২১৮ টি প্রতিষ্ঠানের অনুকূলে দ্বিতীয় ধাপের বরাদ্দ প্রদান করা হয়েছে। পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ টি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কল্পে ৩ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী। খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট সবাই কে অবহিত করার পর গোটা এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরাদ্দ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খুলনা -৬ আসনে এমপি নির্বাচন করেছিলেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন জেলা বিএনপির এই নেতা। ওই সময় পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় প্রেসক্লাবের অবকাঠামোগত দুর্দশা দেখে কিছুটা হতাশ এবং বলেন সমাজের দর্পণ গণমাধ্যম কর্মীদের একটি প্রতিষ্ঠান এভাবে অবহেলিত থাকতে পারে না। ওই সময় তিনি বলেন আমি কখনো এই এলাকার মানুষ কে ছেড়ে যাবো না এবং এই এলাকার উন্নয়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। ভবিষ্যতে পাইকগাছা প্রেসক্লাব অবহেলিত থাকবে না এবং এর যথাযথ উন্নয়ন করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের আশ্বস্ত করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত না হয়েও সেদিনের সেই প্রতিশ্রুতি রেখেছেন খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে। বরাদ্দের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসএম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের প্রতিটি সাংবাদিক। তারা বলেন অর্থাভাবে প্রেসক্লাবটি দীর্ঘদিন অবহেলিত ছিল। ছাঁদ দিয়ে পানি পড়তো, বসার অনূকূল পরিবেশ ছিল না। আশাকরছি বরাদ্দের আওতায় উন্নয়ন কাজ শেষ হলে অনূকূল পরিবেশে আমরা সবাই কাজ করতে পারবো।
‎এদিকে পাইকগাছা প্রেসক্লাবের অনূকূলে ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, এম আর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, কৃষ্ণ রায়, আবুল হাশেম, বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin