বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বিধিমালা লঙ্ঘন করে সার পরিবহনের দায়ে নুর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নুর আলম উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের কিসামত মেনানগর এলাকার মৃত ওসমান গনির ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বিনির্দেশ বহির্ভূতভাবে ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুর আলমের গতিবিধি সন্দেহজনক হলে তার গাড়ি তল্লাশি করে ১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। বৈধ কাগজ দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম মীম। আইন-শৃঙ্খলা রক্ষায় তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেন জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ এবং পরিবহন নীতিমালা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। সারের কালোবাজারি বা পরিবহন সংক্রান্ত কোনো অনিয়ম সহ্য করা হবে না। কৃষকের অধিকার রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin