বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

টাকার অভাবে থামবে না স্বপ্ন, মেধাবীদের পাশে দাঁড়াবেন প্রতিমন্ত্রী নুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার:

পটুয়াখালী-৩ আসনের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

​পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার কোনো অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর আর্থিক সংকটের কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলে প্রতিমন্ত্রী নুরুল হকের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হবে।

​সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয় কোনো মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়ালেখা চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হলে তা যেন সরাসরি তাকে বা তার প্রতিনিধিকে জানানো হয়। শিক্ষার্থীদের সহায়তায় তার প্রতিনিধি আবু নাঈমের মোবাইল নম্বরে (+৮৮০১৭৫৬০৮৫৬৪৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

​এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন, “আমাদের নেতা নুরুল হক ভাই সব সময়ই সাধারণ শিক্ষার্থী ও মেধা মূল্যায়নে সোচ্চার। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রমাণ করে তিনি শিক্ষা ও তরুণদের উন্নয়নে কতটা আন্তরিক।”

​একই সাথে প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপের প্রশংসা করে লিখেন, ছাত্রসংগঠনগুলোর একা এক উপজেলার অসংখ্য শিক্ষার্থীকে সহায়তা করা কঠিন; তাই সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে কোনো মেধাই অর্থের অভাবে ঝরে পড়বে না। একই সাথে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে শিক্ষার্থী সহায়তায় এগিয়ে আসার আশা প্রকাশ করেন।

​প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin