বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে মালা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে| মালা এই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী|
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিম জানান,খবর পেয়ে পুলিশ দুপুরে মালা খাতুনের মরদেহ থলিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। মরদেহের ডান কানের নতিতে আঘাতের চিহ্ন রয়েছে| তবে শরীরে আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তার স্বজন ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না| এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না|
নিহত মালা খাতুনের ভাই জয়নাল আবেদীন জানান, তার বোন একা বাড়িতে থাকতেন| তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন| তার বোন পাশ্ববর্তী খাল বিলে মাছ ধরে বিক্রি করতেন| জয়নাল আবেদীন থাকেন ২ কিলোমিটার দূরে বালসাবাড়ী গ্রামে| সকাল বেলা স্থানীয় লোকজন তার বোনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়| কিভাবে মালা খাতুন মারা গেলেন তারা তা বুঝতে পারছেন না বলে পুলিশও গণমাধ্যম কর্মীদেরকে জানান|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin