
লিটন মাহমুদ।।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ১৬ বছর বয়সী এক কিশোরীকে প্রেমিকের সাথে পালিয়ে যেতে সহায়তা করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ‘নবি’র বিরুদ্ধে। আইন অমান্য করে ভুক্তভোগী কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর না করে নিজের হেফাজতে রাখার অভিযোগ তুলেছে তার পরিবার।
ভুক্তভোগী কিশোরীর মা জেসমিন বেগম বলেন গত ১৮ তারিখ আমার মেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আমরা খোজাখুজি করে না পেয়ে, মেম্বার কে জানাই মেম্বার বলে এই বিষয়ে আমি কিছু জানি না, ওই ছেলে মেম্বারের সম্পর্কে ভাগিনা,আমি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দেই অভিযোগ পেয়ে, সাথে সাথে টঙ্গী বাড়ি থানার এস আই ওসমান ছেলেদের বাসায় গিয়ে ওনাদের কে মেয়ে হাজির করতে বলে, পরের দিন ওনারা মেয়েকে হাজির করে,সত্তর নামে একজন লোককে দিয়ে কল করে বলে মেয়ে নিয়ে যান তখন আমি বলেছি আমি
থানায় অভিযোগ দিয়েছি আপনারা থানায় বুঝাইয়া দেন আমার মেয়েকে আমি থানা থেকে নিয়ে আসবো পরের দিন মেম্বার এর কাছে জানতে চাইলে ওনি বলেন মেয়ে কোথায় আছে আমরা জানিনা, পরবর্তী তে জানতে পারি মেম্বার নূর হোসেন নবী তার বড় ভাইয়ের ঘরে মেয়েকে এক রাত রেখে আমাদের না জানিয়ে ওদের কে বের করে দেয়,আমার কথা হচ্ছে আদালতে একটি মামলা চলছে থানায় অভিযোগ
দিয়েছি আইনের মাধ্যমে আমার মেয়েকে দিয়ে দিবে, মেম্বার আমাদের বলে আপনেরা জা পারেন করেন। এ বিষয়ে ভুক্তভোগী জেসমিন জানান আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মেম্বারকে না পেয়ে মুঠোফোনে জানতে চাইলে বেতকা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী নূর হোসেন নবি বলেন মেয়েকে, সামাজিকতার কথা ভেবে থানায় দেয়া হয়নি তবে মেয়ে যেখানেই থাকুক গার্জিয়ান রা চাইলে খোজ নিয়ে আমরা মেয়েকে পরিবারের কাছে দেয়ার চেস্টা করব।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন, যেহেতু থানায় অভিযোগ হয়েছিলো, এখন কোর্টে নারী ও শিশু আইনে মামলা চলমান রয়েছে এবিষয়ে আদালত সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।