
কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের তিলেরচর গ্রাম থেকে পাবলিক ও পুলিশের সহয়তায় অর্ধ-শতাধিক ইয়াবা (মাদক) উদ্ধার করেছে পুলিশ।
২৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১২ টায় জাহাঙ্গীর নগর ইউনিয়নের তিলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শিপন জানায়, তিনি (শিপন) তিলেরচর নুতন ব্রিজ সংলগ্ন মোঃ আলামিনের ভাতের হোটেলে ভাত খাওয়ার সময় হোটেল সম্মুখে রাস্তায় কয়েক জন অপরিচিত লোক জনের বাকবিতন্ডা দেখতে পেয়ে শিপনের সন্দেহ হয়।অতপর শিপন হাত ধুয়ে ঘটনা স্থানে যান এবং এক পর্য়ায় তাদের বাড়ির খোঁজ নিতে গিয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জসিম নামক এক ব্যাক্তির শরীর তল্লাশী করে তার প্যান্টের পকেটে রাখা মানিব্যাগের ভিতর থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) পলিথিনে প্যাচানো দেখতে পান বিএনপির নেতা শিপন।
এ ঘটনায় স্হানীয় লোকজন জসিমকে জিজ্ঞাসা বাদের পর উত্তম মাধ্যম দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীগরা।
জসিম - ৩২ মুলাদি উপজেলার খালাসিরচর গ্রামের আমিনুল বেপারীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত।
মাদক ব্যাবসায়ী জসিম জানায়, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের ইমরান নামক ৩৪ এর কাছ থেকে ইয়াবা ক্রয় করেন তিনি। ইয়াবা খারাপ হওয়ায় কারনে তার কাছে ফেরত দিতে এসে বাকবিতন্ডায় স্থানীয়দের সন্দেহের বেড়াজালে আটকে জান তিনি।
এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই দেলোয়ার হোসেন জানান, মাদক ব্যাবসায়ী জসিমের চলাফেরার গতিবিধি স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় লোকজন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দেন তারা এ খবরে এস আই মোঃ দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে জসিমকে জিজ্ঞাসা বাদের পরে তার দেহ চেক করে স্থানীয়দের সহায়তায় জসিমের প্যান্টের পকেট থেকে ৫০ পিচ ইয়াবা মাদক উদ্ধার করতে সক্ষম হন তারা। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে ।