
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে -২০২৬-২৭ অর্থবছরে GPMS কর্মপরিকল্পনার আওতায় জুলাই-সেপ্টেম্বর, ২০২৬ সময়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপন এবং নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর উপজেলার, পৌরসভার নতুন পাড়ায় " উন্মুক্ত বৈঠক " অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানিয়া তাজনীন মেমী, জেলা তথ্য অফিসার,নীলফামারী;
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার ," ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড, , বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, নারীর জন্য গাড়ীসহ সরকারের সমসাময়িক উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজীব ইসলাম, ঘোষক,জেলা তথ্য অফিস নীলফামারী।
নীলফামারী প্রতিনিধি।।