রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের চৌবাড়িয়া -মালশিরা উচ্চ বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। ১৯৬৫ সাল স্কুল স্থাপিত হয় এর পর থেকেই স্কুল ওই জায়গা শান্তিপূর্ণ ভাব ভোগদখল করে আসছেন।
এদিকে অবৈধ দখলদারের বিরুদ্ধে শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
মঙ্গলবার(২৫আগষ্ট) সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
জানা গেছে, খতিয়ান নম্বর ১, জেল নম্বর ১৬৩, মৌজা চৌবাড়িয়া,দাগ নম্বর ৪৬৫, শ্রেণী স্কুল,পরিমাণ ২০ শতক।উক্ত জমি ১৯৬২ ও ৭২ সালে স্কুলের নামে এসব জমি রেকর্ড হয়ে আছে।
এদিকে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের (ইউপি) হোসেনপুর গ্রামের আব্দুলের দুই পুত্র বেলাল এবং হোসেন আলী পৈতৃক সুত্রে এসব জমির মালিক দাবি করে আদালতে মামলা করেন।এদিকে ২০২৬ সালের ২৪মে আদালত থেকে তারা রায় পেয়েছেন।এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন য়া এখানো বিচারাধীন রয়েছে।
স্কুলের শিক্ষকগণ বলেন,হোসেনপুর গ্রামের আব্দুল ওতার দুই পুত্র বেলাল এবং হোসেন আলী বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে ২০ আগস্ট গভীর রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করেন।এমতাবস্থায়
গত ২৩ আগস্ট স্থানীয় অভিভাবক মহল ও স্কুলের শিক্ষার্থীরা ওই অবৈধ ঘর ভেঙে দেয়।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন,কফিল উদ্দিন বলেন,আব্দুল জাল দলিল সৃষ্টি করে স্কুলের জায়গা জবরদখলের চেস্টা করছে।এবিষয়ে তারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে বেলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন,পৈতৃক সুত্রে ওই জমি তাদের।তারা আদালতের রায় পেয়েছেন।কিন্ত্ত স্কুলের লোকজন এলাকার কিছু নেশাখোরদের নিয়ে তাদের দোকান ভাঙচুর ও প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin