রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পা/চারের প্রাক্কালে ৪৪ লাখ টাকার স্বর্ণসহ পা/চারকারী আ/টক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

​আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি:

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ময়ুরকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

​অভিযানে স্বর্ণের বার ছাড়াও আটককৃতের কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ ১,৬০০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় বিজিবির আভিযানিক নজরদারি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান সফল হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin