
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া, এসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
এসময় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ প্রবেশনার) রনি হাওলাদার উপস্থিত ছিলেন।
র্যাংক ব্যাজ পরানোর পর জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সহ উপস্থিত অন্যান্য অফিসারগণ গোপালগঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সোহেল মিয়া এসআই (নিঃ) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তিনি যেন পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করতে পারেন সেই কামনা করেন।