বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়া/বাসহ মা/দক কা/রবারি আ/টক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। রোববার (২৩ আগস্ট) দুপুরে ফেনী সদর থানার লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে করে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ফেনীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট দুপুর ১২টা ৫ মিনিটের দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন লালপুল সাকিনের মুহুরী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এরপর সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের দিকে যাত্রী সিটে বসা নাছির উদ্দিন কৌশলে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে তার সঙ্গে থাকা কাঁধের ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলিথিন জিপার প্যাকেটে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।

আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আলম।

র‌্যাব-৭ জানায়, আটক নাছির উদ্দিন ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin