বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মাদ্রাসায় অনুপস্থিত থাকায় শিক্ষকের বেতন কর্তনের নির্দেশ ইউএনও মোনাববর হোসেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান বাড়াতে এবং পাঠদানে গতি ফেরাতে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দীর্ঘ সাড়ে ১৭ দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা এবং কারণ দর্শানোর (শো-কজ) নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বেতন কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার নেকিরহাট সৈয়দপুর দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক গত ৬ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত কর্তৃপক্ষকে না জানিয়ে এবং ছুটি অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে পাঠদান ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা।

এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই শিক্ষকের দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রথম ধাপে মাদ্রাসা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি কোনো জবাব দেননি।

বিষয়টি নিশ্চিত করে নেকিরহাট সৈয়দপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান বলেন, “উক্ত শিক্ষক কোনো পূর্বানুমতি না নিয়েই দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। শোকজ করা সত্ত্বেও তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা জমা দেননি। প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।”

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা আনয়ন ও অনুপস্থিতির সংস্কৃতি বন্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। তদন্ত শেষে বিধি মোতাবেক ওই শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তনের নির্দেশ দেন তিনি।
ইউএনওর এই কঠোর ভূমিকা এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকবৃন্দ।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরণের অনিয়ম বা নিয়মভঙ্গ সহ্য করা হবে না। শিক্ষার্থীদের সুশিক্ষা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং শোকজের জবাব না দেওয়া চাকরিবিধির গুরুতর লঙ্ঘন। শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এবং সবাইকে সতর্ক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরণের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin