বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

হেলাল শেখঃ বাংলা চলচ্চিত্রের কালজয়ী সৃষ্টি ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বেদের মেয়ে জোসনা’।
সম্প্রতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মনোরম নদী ও গ্রামীণ পরিবেশে নাটকটির প্রথম লটের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

নাটকটি পরিচালনা করছেন শফিক সাগর এবং প্রযোজনায় রয়েছেন রিপন মিয়া। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন আফজাল খান দোয়াল। নৃত্য পরিচালনায় রয়েছেন মিত্তুন রাজ।
নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রেবেকা, অভিনেতা রাজু সরকার, শহীদ চিশতী, রাকিব শিকদার, অভিনেত্রী শেফা, গোলজার খান, পারভিন মনি, ইফা মনি, লাবনী, হেলাল খান, তুহিন খান, বাহার উদ্দিন কামরুল, জুনিয়র দিলদার, রিপন মিয়াসহ আরও অনেকে।
শিল্পীদের আন্তরিক অভিনয়, কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতায় শুটিং সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্মাতাদের প্রত্যাশা, নতুন এই ধারাবাহিক নাটকটি দর্শকদের সামনে ‘বেদের মেয়ে জোসনা’-র আবহ ও আবেদনকে নতুন আঙ্গিকে তুলে ধরতে সক্ষম হবে এবং দর্শকদের মাঝে সাড়া ফেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin