বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাড়ছে চো/রা শি/কারিদের দৌ/রাত্ম্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বন অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন বিভাগ। চলতি বছরের জুন ও জুলাই—এই দুই মাসে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ১০৮টি অভিযানে বিভিন্ন বন অপরাধে ৪৬ জনকে আটক করা হয়েছে। এ সময়ে দায়ের হয়েছে ৮৯টি মামলা। পাশাপাশি ৩০ কেজি হরিণের মাংসসহ প্রায় দেড় হাজার মিটার হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জুন ও জুলাই মাসে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, মাছ ধরা, বিষ দিয়ে মাছ শিকার ও বন্যপ্রাণী শিকারের অভিযোগে এসব আটক ও মামলা করা হয়। দায়ের হওয়া ৮৯টি মামলার মধ্যে পি ও আর মামলা ১৯টি, ইউ ডি ও আর মামলা ৬৯টি এবং সি ও আর মামলা ১টি।

জব্দ হয়েছে বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম

অভিযানকালে বনরক্ষীরা ৮৯টি নৌকা ও ৩টি ট্রলার জব্দ করেন। এছাড়া ৫৩টি মাছ ধরার জাল, ৪৭ বোতল বিষ, ১ হাজার ২০০ কেজি কাঁকড়া, ৬১০ কেজি চিংড়ি ও ১৮৫ কেজি সাদা মাছ জব্দ করা হয়।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত প্রায় দেড় হাজার মিটার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের হরিণ শিকার করে সংগ্রহ করা ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।

গত বছরের তুলনায় কমেছে বন অপরাধ

২০২৫ সালের একই সময়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ১১০টি অভিযান পরিচালনা করে বিভিন্ন বন অপরাধে ৪৭ জনকে আটক করা হয়েছিল। সে সময় মামলা হয়েছিল ৮২টি। এর মধ্যে পি ও আর মামলা ১৯টি এবং ইউ ডি ও আর মামলা ৬৩টি।

গত বছরের একই সময়ে ৯৭টি নৌকা ও ৪টি ট্রলার, ৭১টি মাছ ধরার জাল এবং ৪৪ বোতল বিষ জব্দ করা হয়েছিল। এছাড়া ২ হাজার ২০০ কেজি কাঁকড়া, ৯৯৩ কেজি শুঁটকি, ৭৪০ কেজি চিংড়ি, ২১০ কেজি সাদা মাছ ও ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। হরিণ শিকারের জন্য ব্যবহৃত এক হাজার মিটার মালা ফাঁদও জব্দ করা হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন-জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় অভিযান ২টি এবং আটক ১ জন কমেছে। তবে মামলা হয়েছে ৭টি বেশি। একই সঙ্গে হরিণের মাংস ও মালা ফাঁদ উদ্ধারের পরিমাণেও পরিবর্তন এসেছে।

নিয়মিত টহলে নিয়ন্ত্রণে বন অপরাধ

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় পশ্চিম সুন্দরবনে গত দুই মাসে বন অপরাধ কমেছে।

তিনি জানান, সুন্দরবনে অবৈধ প্রবেশ, অনুমোদনহীনভাবে মাছ ধরা এবং বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষীরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন। নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের কারণে বন অপরাধ কমে আসছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পরিবেশ ও বনপ্রেমীরা। তাদের মতে, হরিণ শিকারে ব্যবহৃত মালা ফাঁদ, বিষ দিয়ে মাছ ধরা এবং অবৈধভাবে বনে প্রবেশ বন্ধ করা গেলে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin