বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

‎পাইকগাছায় দুদক-এর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা।
‎বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ক’ গ্রুপ থেকে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরকে এবং ‘খ’ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রতিযোগিতার ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন। রচনায়
‎‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী, দ্বিতীয় লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মায়মুনা জান্নাত এবং তৃতীয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের রাশি সাধু। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পাইকগাছা সর. উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান, দ্বিতীয় কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের তাসনিম আক্তার তন্নী এবং তৃতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মোঃ সাকিব আল হাসান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অব. সহকারী অধ্যাপক জি.এম.এম. আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান এবং টিটিসি শিক্ষক মোঃ সাইফুল কাজী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, কবিন্দ্রনাথ রায়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin