বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের ম/তবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

গৌরনদী প্রতিনিধি।
কে এম সোহেব জুয়েল ঃবরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সঙ্গে সোমবার উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারের দাবি উঠে আসে। দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বক্তব্যে তিনি গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদীর ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, গৌরনদী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় গৌরনদীতে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দ্রুত মহাসড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। সভায় গৌরনদী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্থানীয়দের বক্তব্য শোনেন এবং জনসেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin