
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে রাকিবুল হাসান রাকিবের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য পটু মেম্বার লাইভে এসে বলেন, রাকিব আমাদের এখানকার বিএনপির কেউ না।
অন্যদিকে রাকিবুল হাসান অভিযোগ করেছেন, পটু মেম্বার আওয়ামী লীগের দোসরদের নিয়ে তার বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছেন।
হামলার পর পটু মেম্বার ফেসবুকে লাইভে এসে দাবি করেন রাকিব বিএনপির কেউ নন। অনুসন্ধানে পটু মেম্বারের সাথে ফোনে কথা বললে তিনিও একই কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে পটু মেম্বার বলেন,, আমি মারধর করিনি। আমি রাকিবের বাড়িতে যাইনি। আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমার লোকজন তার বাড়িতে গিয়েছে।
রাকিবের পাল্টা অভিযোগ ও প্রমাণের দাবি ,রাকিবুল হাসান রাকিবের দাবি, তিনি বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
রাকিব বলেন, পটু মেম্বার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ করতেন। এর উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিম তালুকদারের সাথে মিছিল-মিটিং ও প্রতিবাদ সভা করেছেন। এর ডকুমেন্টসও আমার কাছে আছে।
তাহলে আমাকে কেন বলে আমি বিএনপির কেউ নই? আর উনি কে? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করবে, বিএনপির সময় বিএনপির পদ পাবে—এটা কোন রাজনীতি আমি বুঝতে পারছি না।
রাকিবের অভিযোগ, পটু মেম্বার আওয়ামী লীগের দোসরদের নিয়ে আমার বাড়িতে হামলা করে বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন। আমার বাবা-মাকে মারধর করেছেন।
হামলায় আহত রাকিবের বাবা-মাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাকিবের বাবার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাকিব বলেন, আমার বাবা অনেক অসুস্থ। নাক, কান এমনকি মুখ দিয়ে রক্ত আসছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ রয়েছে বলে তিনি জানান।
রাকিবুল হাসান বলেন, আমি যদি দোষ করে থাকি তাহলে আইন আছে। আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু আমার বাবা-মা কী অপরাধ করেছেন? এর বিচার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের কাছে চাই।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষেতলাল উপজেলা বিএনপি আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপির নেতাকর্মীদের সামনের কাতারে থাকে। এর দায় কার?
পরিশেষে রাকিব বলেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন।
এ ঘটনায় রাকিবের পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ বিচার এবং সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি জানান, অভিযোগ দিলে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে দলেই থাকুন, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখুন।
আইন সবার জন্য সমান হোক।