বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহ সদরে ২৫০জন প্রতিবন্ধী পেলো সুবর্ণ নাগরিক কার্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে ১ হাজার টাকা সরকারি প্রতিবন্ধী ভাতা, চিকিৎসাসেবা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধা প্রদানের লক্ষে ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে আবেদন করে প্রতিমাসে এক হাজার টাকা করে জনপ্রতি সরকারি ভাতা পাবে কার্ডধারী প্রতিবন্ধীরা। কার্ড হাতে পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলার ২৫০ শত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ সুবর্ণ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এই সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা এখন আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবেনা, তাদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা উদ্যোগের বার্তা দিয়ে এমপি ওয়াহাব আকন্দ আরও বলেন, ইতিমধ্যে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান। অচিরেই এসব কার্ডের মাধ্যমে সারাদেশের উপকারভোগীরা সুফল ভোগ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ডপ্রাপ্তরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে পাবে এক হাজার টাকা করে ভাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin