বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বরিশাল জেলা সংযুক্তি শ্রমিক ফেডারেশনের অভিষেক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বাংলাদেশ সংযুক্তি শ্রমিক ফেডারেশন বরিশাল জেলার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর প্রান কেন্দ্র বগুড়া রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন পন্ডিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্তি শ্রমিক ফেডারেেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা সংযুক্তি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন ও শালিস বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান এমএ নাছের, মহাসচিব দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সংযুক্তি শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল মীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin