বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নলছিটিতে সুপ্রিম কোর্টের রায় অমান্য করে জমি দ/খল ও হাম/লার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সর্বোচ্চ আদালতের রায় অমান্য করে এক সংখ্যালঘু পরিবারের জমি দখল, গাছপালা কর্তন ও বসতবাড়িতে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে জামুরা গ্রামের জহিরুল ইসলাম হুমায়ুন আকন ও সঞ্জয় চন্দ্র হাওলাদারদের সাথে স্থানীয় এছাহাক হাওলাদারের ছেলেদের দীর্ঘদিনের আইনি বিরোধ চলছিল। উক্ত বিরোধে ২০০৫ সালে হাইকোর্ট বিভাগ এবং পরবর্তীতে ২০০৭ সালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভুক্তভোগীদের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
অভিযোগ রয়েছে, আদালতের রায় বহাল থাকা সত্ত্বেও অভিযুক্ত জসিম উদ্দিন হাওলাদার, ইলিয়াছ হাওলাদার ও মতিন হাওলাদার গং জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ভুক্তভোগী নীলা রানী হাওলাদারের মালিকানাধীন জমির গাছ কেটে ফেলা হয়। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে গত ১৭ এপ্রিল রাতে ভুক্তভোগীর বসতবাড়ির লাকড়ির ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষ এই পরিবারটি এলাকায় বিভিন্ন সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং অন্যের জমি দখল করাই যেন তাদের নেশায় পরিণত হয়েছে। এই অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি পেতে চান স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৮৪) এবং ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটি নিজস্ব জীবন ও সম্পত্তি রক্ষায় ঊর্ধ্বতন প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin