
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীর সাথে লাগানো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বসার স্থানটি, অসচেতেনতা, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। বেশ কয়েক বছর আগে পদ্মা নদীর ধারে বৈশাখী মেলা, নৌকা বাইচ, হাডুডু খেলার জন্য গোদাগাড়ী পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীতে উঠানামা করার জন্য সিঁড়ি, ড্রেন, বসার জন্য সেড়সহ বসার জায়গা করা হয়েছিল। ওই সময় মেলায় লাখ লাখ লোকের গনজমায়েত হয়েছিল। অথচ এই জায়গাটি শুধু একটি বসার স্থান নয়, এটি ছিল অনেকের জন্য একটি স্বস্তির জায়গা, আবেগের জায়গা, স্মৃতি চারণের জায়গা।
প্রতিদিন সকাল, বিকেল ও রাতে থানার বিভিন্ন কাজে দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতা, বিচার প্রার্থীগণ, সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা এখানে এসে একটু বসেন। দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে এবং সেবা নিতে আসা মানুষেরা এই জায়গায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। কিন্তু বর্তমানে বসার স্থানটির বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে।
স্থানটির গুরুত্ব ও সাধারণ মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে, এটি দ্রুত পুনরায় সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।