বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

এম এ আলিম রিপন : মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট, ঢাকায় শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির মুনশী মুহঃ আব্দুল মান্নান সভাপতি, বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভার প্রথম পর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনসহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগণ বক্তব্য দেন। পরে সাধারণ সভার দ্বিতীয় পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির মুনশী আব্দুল মান্নান কে সভাপতি, ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এ দিকে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মুনশী মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জানান, কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে নবগঠিত কমিটি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তঁারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মুনশী মুহঃআব্দুল মান্নান সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে সংগঠনটি মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে। মাধ্যমিক শিক্ষা প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন এবং বর্তমান সরকারের কার্যক্রম বাস্তবায়নে গঠনমূলক অবদান রাখবে মেধাবি এই নতুন নেতৃত্ব।

এম এ আলিম রিপন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin