বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সড়ক দুর্ঘ/টনায় ক্ষ/তিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নিশ্চিত করতে আবেদন যাচাই-বাছাইয়ের পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, অনেক সময় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হওয়ায় পুরো পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। এসব পরিবারের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা নিশ্চিত করার অংশ হিসেবে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাখিল করা আবেদনের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্থায়ী তদন্ত কমিটির যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত তথ্য, পারিবারিক অবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। একই সঙ্গে দুর্ঘটনার পর পরিবারগুলো কী ধরনের দুর্ভোগ ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়। যাচাই-বাছাই কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আবেদনকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।
এদিকে শুধু প্রশাসনিক যাচাই-বাছাইয়েই সীমাবদ্ধ থাকেননি পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান। মানবিক দৃষ্টিকোণ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি। এ সময় উপস্থিত নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও লিয়াকত সালমান। তাঁদের সমস্যার কথা শোনেন এবং সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেন। এতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাপ্য সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রাপ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা বলছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁদের বাস্তব পরিস্থিতি জানা এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
পুঠিয়া উপজেলা প্রশাসনের এ উদ্যোগে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত পরিবারের সরকারি সহায়তা পাওয়ার পথ সুগম হচ্ছে, অন্যদিকে মানবিক সহায়তার মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin