বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কু/পিয়ে আহ/ত এক হৃদ/য়বিদারক দৃশ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকও আহত হয়েছেন। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী থাডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই এলাকার মুন্না (৩২) ধারালো বটি দিয়ে তার মা মোসা. মনোয়ারা টুলু ও ছোট ভাই মো. মৃদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক মুন্না ও মৃদুলকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এবং মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে মুন্না নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি মা ও ভাইয়ের ওপর হামলা করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin