বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সুন্দরগঞ্জে সর্বোচ্চ নম্বর পেয়ে দৃষ্টি মনি উপজেলা শ্রেষ্ঠ হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৭৭ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত দৃষ্টি মনি সর্বোচ্চ নম্বর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। সে সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এণ্ড কলেজ থেকে ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৫ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে।

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মোঃ নয়ন মিয়া ও মোছাঃ আলপনা আক্তারের মেয়ে। তার মা সরকারি চাকরিজীবী ও বাবা সফল ব্যবসায়ী। পরিবারের বড় মেয়ে সে। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, দৃষ্টি মনি অত্যন্ত মেধাবী ছাত্রী। সে বিদ্যালয়ে সব সময় ভাল রেজাল্ট করত। উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে তার কৃতিত্ব রয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৫ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গৌরবময় কৃতিত্ব অর্জন করে দৃষ্টি মনি। তার এ কৃতিত্বের জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন এবং সন্তোষজনক ফলাফলের জন্য বাবা- মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।

দৃষ্টি মনির বাবা-মা সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin