বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বাপুস সুজানগর উপজেলা শাখার বাসেদ সভাপতি, মোশারফ সেক্রেটারী ও রুহুল কোষাধ্যক্ষ নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক মসলেম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্বের সুজানগর উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে আতাউর রহমান বাসেদ ( বিসমিল্লাহ লাইব্রেরী,দুলাই) ২১ ভোট পেয়ে সভাপতি, মোশারফ হোসেন (বই মেলা লাইব্রেরী,সুজানগর বাজার) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং রুহুল কুদ্দুস (বর্ণমালা লাইব্রেরী,সুজানগর বাজার ) ১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী হাবিবুর রহমান গুড্ডু মাস্টার( বিসমিল্লাহ লাইব্রেরী ,চিনাখড়া বাজার) পান ১৪ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী আসাদুজ্জামান আসাদ( বুক সেন্টার,সুজানগর বাজার) পান ১৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর প্রার্থী লাবিনা খাতুন( তুবা লাইব্রেরী, সুজানগর বাজার) পান ১৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার) সহ সভাপতি, শ্রী গণেশ চন্দ্র সরকার(প্রিয়ন্তী লাইব্রেরী, কামালপুর বাজার) সহ- সম্পাদক, সদস্য পদে আব্দুল মজিদ মাস্টার( দিশা লাইব্রেরী, সুজানগর বাজার), আশেক ইমরান(মাহিয়া লাইব্রেরী, দুলাই বাজার) মাসুদ রানা (মাস্টার লাইব্রেরী, ভিটবিলা বাজার) ইকবাল হোসেন(জনতা লাইব্রেরী, সুজানগর বাজার) হাচান আলী (আনিকা লাইব্রেরী, চিনাখড়া বাজার) আলমগীর হোসেন (ইত্যাদি লাইব্রেরী, সুজানগর বাজার) ও রওশন আলম(আলম লাইব্রেরী, সাতবাড়িয়া বাজার) নির্বাচনে বিজয়ী হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন আজিজুর রহমান লিটন ও জহিরুল ইসলাম। নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin