বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সুজানগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

এম এ আলিম রিপন,সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপুল প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম সাজ্জাদ।

সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আযম আলী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বাবুল হোসেন সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আখতার হোসেন বিকমল, যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, প্রস্তাবিত দপ্তর সম্পাদক কোবাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী মন্ডল, স্বেচ্ছাসেবক দলনেতা ফরহাদ হোসেন ও আবুল হাশেম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ৪৬ বছর ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দলের যেকোনো সংকট ও আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin