বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বেনাপোলে ১১১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জ/ব্দ করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

​আজিজুল ইসলামঃ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় এস্কাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২২ আগস্ট (শনিবার) সকাল ৭টায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। সকালে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি এবং জিরো-নাইট টহলসহ বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin