বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন তারেক হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর কাছে প্রতিশ্রুত ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই প্রতিশ্রুতি পূরণে ইউনিয়নবাসীর জন্য একটি মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান তারেক হোসেন।

জানা গেছে, প্রায় ১ মাস হলো ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং জরুরি চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দিতে সম্পূর্ণ নিজ উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, “আমাদের ইউনিয়নের কোনো সাধারণ মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে কিংবা উপযুক্ত পরিবহন না পেয়ে কষ্ট না পান, সেজন্যই এই উদ্যোগ। এটি কেবল একটি অ্যাম্বুলেন্স নয়, বরং ইউনিয়নবাসীর জন্য একটি জরুরি জীবনরক্ষাকারী সেবা। দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো মূহুর্তে আমাদের সাধারণ মানুষ এই সেবা পাবেন।”
তিনি আরও বলেন, ‘শুধু তেল খরচ ও চালকের বকশিশ দিলেই চিকিৎসার প্রয়োজনে যেকোনো রোগী নিতে পারবেন এই সেবা। তবে কেউ তেল খরচ ও চালকের বকশিশ দিতে কষ্টসাধ্য মনে করলে বিনামূল্যে এই সেবা গ্রহন করবেন।’ তিনি বলেন, অ্যাম্বুলেন্স চালু হওয়ার এক মাসে বিনামূল্যেই সেবা দিয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে ইউনিয়নে কোনো জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় দুস্থ ও আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রবীণদের চিকিৎসার জন্য দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। চেয়ারম্যানের এই জনকল্যাণমুখী উদ্যোগে পুরো ইউনিয়ন জুড়ে প্রশংসার জোয়ার বইছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অ্যাম্বুলেন্স চালু হওয়ার ফলে তাদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হয়েছে এবং জরুরি মুহূর্তে এখন খুব সহজেই মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin