বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ

বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন ২০২৬। শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় রংপুর টাউন হলে এই সভার আয়োজন করা হয়। সম্মেলনে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশন করার তাগিদ  সহ সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছেত ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

​সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি এস আর শফিকুল ইসলাম রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধী

​পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলার আহ্বায়ক শেফালী বেগম শিউলি এবং সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল।

​সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থরক্ষা এবং পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin