বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বি/রুদ্ধে মা/মলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে গত ১৫ আগস্ট উপলক্ষে মশাল মিছিল, সরকারবিরোধী স্লোগান ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। তবে এই মামলাকে মিথ্যে বলে দাবী করেছেন সমুদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমাউন কবির সহ এলাকাবাসী। তাদের দাবি ঐদিন নেছারাবাদে কোন মশাল মিছিল বা সরকার বিরোধী কোন স্লোগান হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা মামলা।

বৃহস্পতিবার (গত ২০ আগস্ট) নেছারাবাদ থানায় মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে মামলা করেন উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল আহম্মেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা বাজারে একটি চা ও মুদি দোকানের সামনে সড়কে আসামিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় কাঁচের বোতল, দাহ্য পদার্থ ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় উল্লিখিত স্থানীয় মসজিদের ঈমাম মোঃ মাসুদুর রহমান , চায়ের দোকানদার বাবুল মিয়া, স্থানীয় যুবদল নেতা ফার্মেসি ব্যবসায়ী আনোয়ার, স্থানীয় মুসল্লী মজিবুর রহমান তালুকদার সহ আরো অনেকেই বলেন, ১৪ই আগষ্ট এখানে কোন মশাল মিছিল, সরকারবিরোধী স্লোগান আমরা করতেই দেখিনায় এটা সম্পূর্ণ সাজানো নাকট ছাড়া আর কিছু নয়।

চেয়ারম্যান হুমাউন কবির মুঠোফোনে জানান, আমি দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় অবস্থান করতেছি এবং এলাকায় খোজ নিয়েছি এধরণের কোন ঘটনাই ঘটেনি সেখানে, অথচ আমার নামেও মামলা দিয়েছে দুঃখ জনক বিষয়।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, এজাহারটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin