বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

‎পাইকগাছায় লু/টপাট, অ-গ্নিসংযোগ, ভাং/চুর মাম/লায় দুই যুবলীগ কর্মী গ্রে/ফতার: আদালতে প্রেরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

‎পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

‎পাইকগাছায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে লুটপাট, অগ্নসংযোগ, ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ।

‎পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, ২০১৮ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোন এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। তাতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। ওই মামলায় সাক্ষ্য প্রমানে তারা জড়িত আছে বলে প্রমান পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জনের একটি নামের তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান।

‎পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ওই রাতে মারামারির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিলেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাগর বিশ্বাস ও হাদী খাঁর কাছে অস্ত্র রয়েছে। তাদের রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

‎পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। পরে জিআর-১১৮/২৪ মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

‎প্রেরকঃ

‎ইমদাদুল হক,

‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin