বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

২১ পিস ইয়া/বা, ২টি বাইক ও মোবাইলসহ শার্শায় বিজিবির হাতে আ/টক ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপির একটি চৌকস টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

​আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের আবুল হোসেনের মেয়ে মোসাঃ আসমা খাতুন (৩৭), ইসমাইলের ছেলে মোঃ ইকবাল কবির (৪৭), নুরালী ওস্তাগরের ছেলে আনারুল ইসলাম (৪০) এবং মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ আরিফুল (২৫)।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও যেকোনো ধরনের চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

​তিনি আরও জানান, দেশের সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin