বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বেনাপোল সীমান্তে ব/ন্যাদুর্গত ৭০ পরিবারকে খাদ্য সহায়তা দিল ২১ বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

আজিজুল ইসলাম, বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

​বুধবার (১৯ আগস্ট ২০২৬) দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ২১ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান। অনুষ্ঠানে এলাকার ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল এবং লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেওয়া হয়।

​বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবি-র নৈতিক ও মানবিক দায়িত্ব। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহযোগিতায় বিজিবি-র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin