বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‎পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

‎খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে তরমুজের অফ-সিজন বা অফ-সিজনাল চাষাবাদে নতুন আশা দেখছেন স্থানীয় কৃষকরা। সাধারণ মৌসুমের বাইরে অসময়ে বাজারে তরমুজের চাহিদা ও ভালো দাম পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বড় পরিসরে শুরু হয়েছে এ কার্যক্রম।

‎উপজেলা কৃষি অফিসের সার্বিক দিকনির্দেশনায় ইউনিয়নের মাস্টারপাড়া, নায়েবখালী, ছালুবুনিয়া, খালিয়ার চক, পূর্ব দীঘা, দক্ষিণ কাইনমুখী এবং বেতবুনিয়া গ্রামে শুরু হয়েছে এই চাষাবাদ। প্রাথমিক তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এসব গ্রামে মোট প্রায় ১৫০ বিঘা জমিতে এই অফ-সিজন তরমুজের আধুনিক চাষাবাদ হচ্ছে।

‎কৃষি অফিস সুত্রে জানা যায়, অসময়ের এই তরমুজ চাষ সফল করতে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ, আধুনিক তদারকি এবং সঠিক পরিচর্যার দিকনির্দেশনা নিয়মিত দেওয়া হচ্ছে। এতে করে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে কৃষকরা যেন কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন, সে বিষয়ে মাঠপর্যায়ে কৃষি কর্মীরা তৎপর রয়েছেন।

‎সোলাদানা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ আবদুল্লাহ জানান, অফ-সিজনে তরমুজ চাষ কৃষকদের জন্য একটি লাভজনক সম্ভাবনা তৈরি করেছে। সাধারণ মৌসুমের চেয়ে এ সময়ে তরমুজের বাজারে আলাদা একটা চাহিদা থাকে, ফলে কৃষকরা ভালো মূল্য পেয়ে থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা প্রতিটি মাঠে গিয়ে কৃষকদের সার্বিক সহায়তা ও কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

‎অসময়ের এই উচ্চমূল্যের ফসল চাষে একদিকে যেমন কৃষকদের আর্থিক সাবলম্বিতা আসবে, তেমনি এ অঞ্চলের কৃষিতে বৈচিত্র্য আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin