
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
তিস্তার সেচ প্রকল্পের সুইস গেট সংলগ্ন দুদিয়াপাড়া গ্রামে ভূমিহীনদের আবাসস্থল সরকারি বরাদ্দে গড়ে উঠা একটি আবাসন প্রকল্প।
আবাসন প্রকল্পের বসবাসরত ভূমিহীন, দুস্থ অসহায় পিছিয়ে পড়া ছিন্নমূল জনগোষ্ঠীদের আর্তনাদ।
দীর্ঘ দিন ধরে ১শত টির অধীক পরিবারের বসবাস,জনসংখ্যা প্রায় ৩ হাজার ।
লোকজনের যাতায়াতের রাস্তা অতিক্রম করা সর্বদাই আতঙ্ক বিরাজ করে।
পাশে ধুম নদী ঘেঁষে রাস্তা হওয়ায় বন্যার কবলে পরে পানির ঢলে রাস্তা বিলীন হয়ে গেছে।
যাতায়াতের আর কোন রাস্তা নেই।
বর্তমানে কোন রকম কয়েকটি জিও ব্যাগ, বাঁশ দিয়ে আটকানো রাস্তা।
স্কুল পড়ুয়া শিশু, রোগী, বয়স্ক ব্যক্তিদের যাতায়াতের রাস্তা না থাকায় সর্বদাই বিপদের সম্মুখীন হতে হয়।
অত্র আবাসন প্রকল্পের বসবাস রত মোস্তফা. কামাল. রহিমা বেগম সহ অনেকেই অভিযোগ করে বলেন দীর্ঘ দিন ধরে আমাদের যাতায়াতের রাস্তা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছি।
ধুম নদী ঘেঁষে রাস্তা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেলেও দেখার কেউ নেই ।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।