বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মজুদ রাখা ১৪০ বস্তা সার উদ্ধার, ৫০ হাজার টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View


রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০ বস্তা সার জব্দ করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এটা কী সরকারকে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র জনে প্রশ্ন দেখা দিয়েছে।

​আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে উপজেলার কানাইডাঙ্গা (রাজাবাড়ী হাট) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার কানাইডাঙ্গা এলাকার মৃত মহসিন আলীর ছেলে। রাজাবাড়ী এলাকার জৈনক নাসিরুদ্দীনের চাচাতো ভাই মৃত খাদিমুল ইসলাম সকেটের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে বিপুল পরিমান সার মজুদ করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে ।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই গোয়ালঘর থেকে ৯০ বস্তা এমওপি (MOP) এবং ৫০ বস্তা ডিএপি (DAP) সার উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদকৃত মোট ১৪০ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার টাকা।

​অভিযানকালে সার ডিলার বা সঠিক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়। জব্দকৃত সার এবং অর্থদণ্ড মিলিয়ে এ ঘটনায় মোট ১ লাখ ৯২ হাজার টাকার আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।
​প্রশাসন জানিয়েছেন কৃষকদের স্বার্থরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে ২ জন সার ডিলারকে এককই কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin