বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ক্ষেতলালে হিজাব পরে চু/রি করতে এসে দেশীয় অস্ত্রসহ গ্রামবাসীর হাতে আটক ১ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব পরে একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টাকালে আব্দুল মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তবে তারা বিভিন্ন সময় চট্টগ্রামে বসবাস করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রোয়াইর গ্রামের বাসিন্দা বেলাল ও তার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে দুই ব্যক্তি প্রবেশ করেন। স্থানীয়দের দাবি, তাদের দুজনেরই পরনে হিজাব ছিল। বাড়িতে প্রবেশের পর তারা সাজেদা বেগমের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে আব্দুল মুমিনকে আটক করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

পরে স্থানীয়রা বিষয়টি ক্ষেতলাল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মুমিনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আশরাফ আলীসহ কয়েকজন জানান, গভীর রাতে অপরিচিত দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা একটি বাড়িতে প্রবেশ করলে সন্দেহ আরও ঘনীভূত হয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে একজনকে আটক করেন।
তারা আরও জানান, গভীর রাতে এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের চলাচল বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রামবাসীদের হাতে আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। বাদী পক্ষ থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin