বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১৪ Time View

হেলাল শেখঃ বিভিন্ন মামলার তদন্ত, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কাজের স্বীকৃতি হিসেবে আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা)।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তরিকুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এর আগে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছিলেন।
এদিকে মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানসহ আশুলিয়া থানাধীন এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ কাজ করায় আশুলিয়াবাসীর প্রশংসায় ভাসছেন পুলিশের এই সাহসী কর্মকর্তা। শুধু তাই নয় পরপর দুইবার ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ অর্জন আমার একার নয়, থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান। তিনি আরো বলেন, অপরাধীর অন্যকোনো পরিচয় নেই, অপরাধীতো অপরাধী, আর অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin