বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

জন্মনিবন্ধন সনদ আটকে পাঁচ হাজার টাকা দাবির অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদীতে জন্মনিবন্ধনের সনদ আটকে বিধবা নারীর কাছে পাঁচ হাজার টাকা দাবী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার বাসিন্দা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে কাসেমাবাদ বাজারের মাদরাসা রোডের মেসার্স তাওসীফ ডিজিটাল সেন্টারের মালিক তুহিন আকনের মাধ্যমে অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করি। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ গৌরনদী পৌরসভায় আবেদন জমা দেওয়া হয়। জন্মনিবন্ধন সম্পন্ন হওয়ার পর তুহিন আকন পৌরসভার নিবন্ধকের কক্ষ থেকে তার জন্মনিবন্ধন সনদ নিয়ে যায়। পরে সনদটি ফেরত দেওয়ার বিনিময়ে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। তিনি এক হাজার টাকা দিতে রাজি হলেও তুহিন আকন সনদটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

গৌরনদী পৌরসভার একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন ব্যক্তির আবেদনপত্র নিয়ে আসতে তুহিন আকনকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি বিভিন্ন মানুষের আবেদন নিয়ে পৌর কার্যালয়ে আসেন এবং অফিসের ফাইল নিজ হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, তাকে (তুহিন) একাধিকবার অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরেও তিনি পৌর কার্যালয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত তুহিন আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জন্মনিবন্ধনের কাজে বিভিন্ন ধরনের খরচ হয় এবং কখনো পাঁচ হাজার, আবার কখনো ১০ হাজার টাকাও লাগতে পারে। এসময় তার বক্তব্য নেওয়া সাংবাদিকের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরন করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, আবেদনের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin