বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গৌরনদীতে অবৈ/ধ স্হাপনা রেখেই খাল খনন এবার ধসে পরছে পাকা সড়ক জন চলাচলে দূ/র্ভোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ অবৈধ স্হাপনা রেখেই তরিগড়ি করে খাল সেচ না দিয়ে অথৈ পানির মধ্যে দায়সারা খাল খননের দায়ে এবার ধসে পরতে বসছে জনচলাচলের ব্যাস্হময় ঢাকা – বরিশাল যাওয়ার একমাত্র সরিকলের সাকোকাঠির সুইসগেট সংলগ্ন পাকা সড়ক। ফলে দুর্ভোগে পরতে বসছেন ওই এলাকার হাজার হাজার মানুষ।

ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি হতে বাটাজোর পর্যন্ত ৮ কিঃমিঃ সদ্য খাল খননের কর্মসুচি দেয়া খালের তীরবর্তী সাকোকাঠি সুইসগেট সংলগ্ন এলাকার পাকা সড়কোর বেলায়।

এ ঘটনায় জনমনে ক্ষোভ ও নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। স্হানীয়রা বলেন, যে খালটিতে সম্প্রতি প্রধান মন্ত্রী তারেক রহমান বৃক্ষ রোপন করে গেছেন আর সেই খালটির তীরবর্তীতে গড়ে উঠা শতশত পাকা-কাচা অবৈধ স্হাপনা রেখেই খালের মেইন প্রান্ত সন্ধ্যা নদী হয়ে আগরপুর বাজার ঘেঁসে সাকোকাঠি সুইচগেট হয়ে বাটাজোর পর্যন্ত ৮ কিঃ মিঃ খাল পূঃন খননের কাজ বরাদ্দ হলেও আগরপুরের প্রধান খাল থেকে সুইচগেট পর্যন্ত মেইন ফলকের প্রায ৪ /৫ শত ফুটের মধ্যকার খাল দখল করে গড়ে উঠা অর্ধ শতাধিক পাকাকাচা অবৈধ স্হাপনা। আর এ সকল অবৈধ স্হাপনা রেখেই স্হানীয় প্রভাব শালীদের ম্যানেজ করে ভেকু দিয়ে অথৈ পানির মধ্যে খালের পূর্ব পাশ্বের অবৈধ স্হাপনা রেখে বিশৃঙ্খল ভাবে ( পাকা সড়কের) পাশ ঘেঁসে মাটি উত্তোলনের ফলে এবার ঢাকা- বরিশাল যাওয়ার একমাত্র বাহক প্রতিদিনের হাজারো মানুষের যাতায়াতের ব্যাস্হময় পাকা সড়কটির সাকোকাঠি সুইসগেট সংলগ্ন বেশ কিছু অংশ নদী গর্ভে বিলীন হতে বসছে ।

এ ঘটনায় ওই এলাকার হাজারো মানুষের ক্ষোভের সৃষ্টি হচ্ছে। স্হানীয় সচেতন মহলের অনেকেই বলেন, জনগুরুত্বপূর্ণ খালটি পানি প্রবাহের দার প্রান্তের প্রায় ৪ শত ফুটের মধ্যকার স্হানীয় প্রভাবশালিদের ম্যানেজ করে সুইচগেট পর্যন্ত (দক্ষিণ পাশের অবৈধ স্হাপনা) রেখে (খালের উত্তর পাশের) পাকা সড়ক ঘেঁসে খাল খননের দায়ে এ ঘটনা ঘটেছে।

আর এই অনৈতিকতার কারনেই জলাপ্রতিবন্ধকতায় পাকা সড়ক এবার নদী গর্ভে বিলীন হয়ে জনচলাচলে দূর্ভোগে পরছে ওই এলাকার মানুষ।

ফলে রাস্তা মেরামতেও সরকারের মোটা অংকের ভর্তুকি গুনতেও হবে বলে তারা মনে করছেন।

কেউ কেউ আবার বলেন, উপজেলা প্রশাসনের যথাযথ তদারকির উদাসিনতাকে পুঁজি করে স্হানীয় এক শ্রেনীর প্রভাবশালী মহল মোটা অংকের বানিজ্যর মধ্য দিয়ে এসকল অবৈধ স্হাপনা রেখেই ১১ আগষ্ট মঙ্গলবার স্হানীয় লোকজনের চোখ ফাঁকি দিয়ে ও তাদের বৃদ্ধা আঙুলি দেখিয়ে বহাল তবিয়তে অথৈ পানিতে দায়সারা ভাবে খাল খননের কাজ সমাপ্তি করায় এ ঘটনা ঘটেছে।

স্হানীয় সচেতন মহল বলেন, এ সকল অবৈধ স্হাপনা সরিয়ে নেয়া না হলে পানির প্রতিবন্ধকতার কারনে অদুর ভবিষ্যতে পাকা সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার মুল লক্ষ্য বাস্তবায় ও নিজ হস্তে বৃক্ষ রোপিত খালটিকে শ্রদ্ধা দেখিয়ে আইনের সুশাসন বজায় রেখে পাকা সড়ক স্হায়ী করনে খালের তীরবর্তিতে গড়ে উঠা অবৈধ স্হাপনা গুলো দ্রুত গুড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও সচেতন মহলের লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin