বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ঘোড়ায় টানছে মই। সমতল হচ্ছে জমি, বাহ! কি চমৎকার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হতে বসেছে গ্রাম বাংলার চিরচেনা মহিষ, গরুর টানা মই ও লাঙ্গল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুওয়ান ঘুন্টি গ্রামের কৃষক শীষ মোহম্মদের বড় ছেলে সামসুল ইসলাম ( ৩৮ ) সেই শূন্যতায় একটি ঘোড়া দিয়ে রোপা আমন রোপণের জমিতে মই চাষ শুরু করে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছেন। “এলাকার কৃষক ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করছেন কিন্তু মই দিতে পারেন না তারা। মই দেয়ার জন্য বলদ, মহিষ না পেয়ে ১ টি ঘোড়া দিয়েই মই চাষ করাচ্ছেন। এমন দৃশ্য দেখে পাশের জমির মালিকরা, কৃষি শ্রমিকগন তাদের জমিতে মই চাষ করিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছেন।”

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা গ্রামের কৃষক আলহাজ্ব কাউসার আলী বলেন, আমি বাউটিয়া মৌজায় আমন ধান রোপনের জন্য জমি চাষ করতে গিয়ে দেখি, উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মাঠে সামসুল ইসলাম নামে এক ব্যক্তি একটি মাত্র ঘোড়া দিয়ে জমিতে মই দেয়ার কাজ করছেন। দেখে আমি অবাক, খুব ভাল হচ্ছে। আমিও ঘোড়া দিয়ে মই দিয়েছি। ঘোড়ার দামও কম, একটি ঘোড়া প্রয়োজন হচ্ছে ফলে ব্যয় কম হচ্ছে। আগে ২ টি গরু কিংবা ২টি মহিষ দিয়ে জমিতে মই, লাঙ্গল টানা হতো। আধুনিকতার ছোঁয়ার দিন দিন এগুলি হারিয়ে যাচ্ছে।

উপজেলার সাগুওয়ান গুন্টি এলাকার শিষ মোহম্মের বড় ছেলে, রফিক মেম্বারের ভাতিজা সামসুল ইসলাম একটি ঘোড়া দিয়ে জমিতে মই দিচ্ছেন এমন সময় এ প্রতিবেদকে তিনি জানান, চাষ উপযোগি একটি জোড়া মহিষ বাজার মূল্য ৪/৫ লাখ টাকা, একজোড়া গরুর মূল্য কম পক্ষে সাড়ে ৩ লাখ টাকা। তাদের থাকা, খাবার, রক্ষণাবেক্ষণ জটিল ও ব্যয়বহুল। এত টাকা কোথায় পাব । অল্প দামে একটি ঘোড়া কিনে মই দিচ্ছি। প্রতি বিঘা জমি মই দিতে ৩০০ /৩৫০ টাকা করে নিচ্ছি। খরচ বাদ দিয়ে ভালই আয় করচ্ছি, সংসার চলে যাচ্ছে ইসলাল্লাহ। এখন সিজিন তাই কোন দিন সকাল বিকাল কাজ করতে হয়। কৃষকদের চাপ বেশী। অফ সিজিনে বসে থাকা লাগে।

এককই এলাকার নাসিরের ভাষায়, “আগে প্রতিটি কৃষকের গোয়ালে হাল চাষের জন্য গরুর বলদ ও লাঙ্গল থাকত। ধান ঘরে তুলতে গরুর, মহিষের গাড়িও থাকত। কিন্তু এখন সব হারিয়ে গেছে। আধুনিকতার কারণে বলদ, হাল, গাড়ি কালের গর্ভে বিলীন।”

উপজেলার চম্পকনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী৷ হবাসপুর এলাকার কৃষক আব্দুস সাত্তার বলেন, “আমার সাড়ে ৩ বিঘা জমিতে ট্রাক্টর দিয়ে হাল চলানোর পর মই দেয়ার জন্য বলদের মই মেলেনি। তখন তাকে এনে ঘোড়া দিয়ে জমিতে মই চাষের কাজটি করেছি। কম সময়ে ভালোভাবে কাজ হয়েছে।” ব্যয়ও কম হয়েছে। প্রতি বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে ৩০০ টাকা দিতে হচ্ছে। আমার ভাইয়েরা, এলাকার মানুষ সিরিয়াল দিয়ে মই দেয়ার কাজটি করছেন। কি করবে হালের গরুর খুবই সংকট।

গোদাগাড়ী পৌরসভার কৃষক আতিকুর বলেন, “আমাদের বাড়িতে একসময় গরু-মহিষে টানা পাঁচটি হাল ও গাড়ি ছিল। কিন্তু এখন একটিও নেই।” মহিশালবাড়ী গ্রামের কৃষক আশরাফুল বলেন, “একসময় জমি চাষ থেকে শুরু করে সবকিছুতে গরু ও মহিষের ব্যবহার ছিল। এখন সেসব শুধু স্মৃতি। আধুনিকতার ছোঁয়ায় এবং সময়ের আবর্তে সেসব হারিয়ে গেছে।”

কৃষকরা মনে করছেন, ঘোড়া দিয়ে মই চাষ একটি ভালো উদ্যোগ। তারা বলছেন, গরুর চেয়ে ঘোড়ার দামও কম, খাদ্য সহজলোভ্য এবং রক্ষণাবেক্ষণও সহজ। গোদাগাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, ঘোড়ার মইটি তুলনামূলক বড় হওয়ার কারনে ও ঘোড়ার শক্তি বেশি হওয়ার কারণে ঘোড়া দিয়ে মই দিলে অল্প সময়ে বেশী জমিতে মই দেওয়া যায়। সাধারণত গরুর মই এর চেয়ে খরচ কম লাগে। এতে কৃষকের সময় ও অর্থের সাশ্রয় হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin