শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

সাভারে ৩ বিদেশি পিস্ত/লসহ শীর্ষ স/ন্ত্রাসী ‘হাইক্কা ডা/কাত’ গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারের হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট রাতে র‌্যাব-৪ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রধারী আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুইটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রটির সদস্যরা বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল হাকিমের বিরুদ্ধে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রায় ২৩ দিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে র‌্যাবের দাবি।
র‌্যাবের তথ্য অনুযায়ী, আব্দুল হাকিম জোমাদ্দারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin