বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটি গঠন সভাপতি রিপন সম্পাদক সুমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View

বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে উপজেলা যুবদলের অফিসে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া ও সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার উপস্থিতিতে বানারীপাড়া বন্দর বাজার কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে বন্দর বাজার ব্যবসায়ী শফিকুল ইসলাম রিপন’কে সভাপতি,সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুস সালাম,সহ-সভাপতি মো.আলী নেওয়াজ খান,মো.জামাল রেজা,কৃষ্ণ কান্ত পাল,সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সুমন হাওলাদার,যুগ্ম সাধারন সম্পাদক মো.আঃ সবুর খান,মো.আনোয়ার শরীফ,মো.মশিউর রহমান বাদল,আব্দুল হাকিম,সাংগঠনিক সম্পাদক আনিস মৃধা,সহ সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক,সাইদুল ইসলাম কালু,রাজীব চোকদার,কোষাধ্যক্ষ শাজাহান শরীফ, সহ কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান,দপ্তর সম্পাদক ওমর ফারুক,সহ দপ্তর সম্পাদক মো.আল আমিন সহ সর্বমোট ১৮ জনকে দিয়ে আংশিক কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও এই কমিটি’কে ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এই পরিচালনা কমিটি মেয়াদ ৩ বছর বলে ঘোষনা করা হয়।

এদিকে কমিটি ঘোষনা হওয়ার পর ব্যবসায়ীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। তারা দীর্ঘদিন পরে বন্দর বাজার কমিটি হওয়ায় তারা আনন্দিত।

উক্ত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপি,উপজেলা যুবদল ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অভিনন্দন জানান বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য সম্প্রতি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া বন্দর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেই সভায় ব্যবসায়ীরা স্বত:স্ফুর্ত ভাবে তাকে বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করে দেওয়ার দাবি জানান। কিন্তু তিনি তা না করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের লক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ্ আলম মিঞাকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি গঠন করে দেন। ব্যবসায়ীরা সংসদ সদস্যের এ গণতান্ত্রিক পদক্ষেপকে সাধুবাদ জানান। সেই আহবায়ক কমিটি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আংশিক কমিটি গঠন করে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin