শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক মল্লিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এ খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। তারা হলেন—প্রথম আনোয়ার হোসেন বাদল, দ্বিতীয় মো. মনিরুজ্জামান এবং তৃতীয় মনিরুজ্জামান মনির। গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin