বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

৭ দফা’ দাবী বাস্তবায়নে ময়মনসিংহ দলিল লিখক সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
দেশের দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিসহ প্রাণের দাবি ‘৭ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ জেলা দলিল লিখক সমিতির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বাংলাদেশ দলিল লেখক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ শামসুল আলম সুরুজ ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সরকারের
নেতৃত্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।

স্মারকলিপিতে আধুনিকায়নের নামে দেশের দীর্ঘদিনের পেশাজীবী দলিল লেখকদের পেশাগত অধিকার ও কর্মসংস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। পাশাপাশি দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিসমূহের দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।

দলিল লেখক নেতৃবৃন্দ বলেন, দেশের দলিল লেখকদের একটি বড় অংশ নিবন্ধন-সংক্রান্ত ম্যানুয়াল, জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, পরিপত্র ও সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে আসছেন। তাঁরা কোনো নামসর্বস্ব নেতৃত্ব কিংবা ব্যক্তিস্বার্থের রাজনীতিতে আগ্রহী নন; বরং নীরবে ও নিরবে সারাদেশের দলিল লেখকদের পেশাগত স্বার্থে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি বাজেট ঘোষণার পর দলিল লেখকদের দাবির গুরুত্ব ও সময়ের প্রয়োজনীয়তা অনুধাবন করে ময়মনসিংহের অভিজ্ঞ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে হেবা ও দান ঘোষণার দলিলের ‘উৎসে কর’ সংক্রান্ত বিষয়ে দলিল লেখক ও সাধারণ জনগণ সুফল পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

তাঁরা বলেন, যারা দলিল লেখকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় মাঠপর্যায়ে কাজ করছেন, তাঁদের উৎসাহিত করা আত্মমর্যাদাসম্পন্ন, বীরোচিত ও প্রজ্ঞাবান দলিল লেখকদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলিল লেখকদের প্রাণের দাবি ‘৭ দফা’ বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দলিল লেখকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে আধুনিকায়নের নামে কোনোভাবেই দেশের হাজার হাজার দলিল লেখকের পেশাগত অধিকার ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে না—এমন সুস্পষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন জারির দাবি জানান তাঁরা।

ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম সুরুজ এবং সাধারণ সম্পাদক হাজী এনামুল হক সরকার স্বাক্ষরিত এই স্মারকলিপিতে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা ও দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে,​ থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না,​ থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে,​সরবরাহকৃত কাগজপত্র অনুযায়ী দলিল লেখা হয় বলে পেশাগত কারণে দলিল লেখকদের আসামি করা যাবে না,
​দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবী উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সভাপতি শামসুল আলম সুরুজ,সহসভাপতি গোলাম আব্বাস বাবুল , সহসভাপতি আলতাফ হোসেন সরকার, সহসভাপতি ইকবাল হোসেন,সোহেল,সাধারণ সম্পাদক হাজী এনামুল হক সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন সরকার, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন শাহরিয়ার রিপন, কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন তালুকদার প্রমুখসহ জেলার নেতৃবৃন্দ।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই শতাধিক বছর ধরে দলিল লেখকরা বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দলিল লেখকদের পেশাগত অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ৭ দফা দাবি অতি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান সমিতির নেতারা।

​স্মারকলিপিতে জানানো হয়, এসব ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ২০২৫ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ এবং পরবর্তীকালে জাতীয় প্রেস ক্লাবে বিভাগীয় সম্মেলন ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। তৎকালীন সময়ে আয়োজিত সমাবেশগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে দলিল লেখকদের এই ৭ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin