বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সিংড়ায় ৪ বাইকারকে জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করায় চার মোটরসাইকেল আরোহীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
​অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ জন মোটরবাইকারকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “সড়কে দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হেলমেট পরিধান ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে যানবাহন চালালে নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকিতে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার প্রবণতা তৈরি করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin