বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বিজিবি’র অ/ভিযানে যশোর-নড়াইল মহাসড়কে স্বর্ণের বারসহ পাচারকারী আট/ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আজিজুল ইসলাম, ​যশোর প্রতিনিধি:
যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ ও সমান গনি (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
​মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
​আটককৃত ওসমান গনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
​বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তির শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লক্ষ ৪২ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল এবং নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৭৭ লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওসমান গনি জানায়, সে উক্ত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।
​আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin