বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

মোঃমনসুর আলী,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
​ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রুহিয়া উপজেলা প্রেস ক্লাব।
​মঙ্গলবার (১৮ আগস্ট) নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম যৌথভাবে কাজ করলে রুহিয়া উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
​সভায় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহসভাপতি ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মুহা. আমিনুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক মো. কুদরত আলীসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়
​সভা শেষে নবাগত রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দেওয়া হয়। মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলাকে একটি জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin